Trending Now

রণবীর ভারতের সেরা অভিনেতা: মহেশ বাবু

Date:

বিনোদন প্রতিবেদক: ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। সিনেমার অগ্রিম টিকিট বিক্রিতেও চমক দেখাচ্ছে সিনেমাটি। পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, সম্প্রতি সিনেমার প্রচারে তেলেগু অঞ্চলে যান রণবীর-রাশ্মিকারা। সেখানে হাজির ছিলেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। রণবীর কাপুরের প্রশংসা করে তিনি জানান, রণবীর ভারতের সেরা অভিনেতা। মহেশ বাবু বলেন, ‘আমি রণবীর কাপুরের একজন বিশাল ভক্ত এবং তিনি ভারতের সেরা অভিনেতা। আমি মনে করি অ্যানিমেল তার ক্যারিয়ারের সেরা কাজ হবে।’ সিনেমাটির নির্মাণের প্রশংসা করে এর সাফল্যও কামনা করেন মহেশ বাবু। প্রচার অনুষ্ঠানে পরিচালক সন্দ্বীপ ভাঙা রেড্ডির প্রশংসা করেছেন রাজামৌলি। তিনি বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেই পরিচালকদের মধ্যে একজন যারা মুহূর্তেই একটি সিনেমার দৃশ্যপট বদলে দিতে পারেন।’ দেশজুড়ে প্রচার করা হচ্ছে অ্যানিমেল। তবে দক্ষিণে বেশ জোরেশোরেই প্রচারে নেমেছেন রণবীর-রাশ্মিকারা। হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো ‘অ্যানিমেল’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের। ‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...