Trending Now

যে ৬ তারকারা সেরা করদাতা হলেন

Date:

বিনোদন ডস্ক : ২০২২-২৩ করবর্ষের জন্য অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শ্রেণিতে সেরা করদাতা ছয় তারকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। অভিনেতা ও অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম আহমেদ।

আর ২০২২-২৩ করবর্ষে গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম। গত বছর অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছিলেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান।

যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...