Trending Now

যুক্তরাষ্ট্রে সুপারশপে এলোপাতাড়ি গুলি, হতাহত ৪

Date:

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকহামলা, আবারও প্রাণহানি। গত সোমবার ওহিওর বিভারক্রিকে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, আহত তিনজনকে স্থানীয় একটি ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেটনের পূর্বে অবস্থিত বিভারক্রিক শহরে প্রায় ৪৬ হাজার মানুষের বসবাস। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই মুহূর্তে ওই এলাকায় জনগণের জন্য আর কোনো হুমকি নেই।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে পুলিশ বলেছে, হামলার শিকার ভবনটি খালি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ওয়ালমার্টের স্টোরটি ঘিরে রেখেছে একাধিক পুলিশের গাড়ি।

প্রত্যক্ষদর্শী এক নারী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, আমি থ্যাংকসগিভিংয়ের জন্য জিনিসপত্র কিনছিলাম। এ সময় লোকটি আমার ঠিক পাশ দিয়ে বন্দুক নিয়ে ভেতরে ঢোকে এবং গুলি চালাতে থাকে। সঙ্গে সঙ্গে আমি দৌড় দেই। সে অন্তত ১০বার গুলি চালিয়েছিল। আমি যে বেঁচে রয়েছি, এটি আমার সৌভাগ্য।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী ছিল লম্বা, তরুণ ও শেতাঙ্গ পুরুষ। তার সঙ্গে একটি সামরিক ব্যাগ ছিল।ওয়ালমার্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভারক্রিক স্টোরে যে হয়েছে, তাতে আমরা মর্মাহত। ঘটনার বিষয়ে আমরা তদন্তকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরে প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...