Trending Now

ম্যানইউর বিপক্ষে লিভারপুলের ড্র ; শীর্ষেই আর্সেনাল

Date:

ক্রিড়া ডেস্ক : টান টান উত্তেজনার ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে কেউ জেতেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে লুইস দিয়াসের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। কোবি মাইনোর গোলে এগিয়েও যায় তারা। পরে মোহামেদ সালাহর গোলে হার এড়ায় ইয়ুর্গেন ক্লপের দল।

এই ড্রয়ের ফলে শিরোপাভাগ্যও আর রইল না লিভারপুলের হাতে। টেবিলের প্রথম তিন দলের মধ্যে পার্থক্য ফের নেমে এলো ১ পয়েন্টে। অলরেডরা ৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

লিভারপুল একের পর এক আক্রমণের সুফল তারা পায় ২৩তম মিনিটে। কর্নারে উড়ে আসা বল হেডে দূরের পোস্টে পাঠান দারউইন নুনেস, আর ছয় গজ বক্সের মুখ থেকে দিয়াসের ভলি এক ড্রপে ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে লিভারপুলের ভুলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ইউনাইটেড। মাঝমাঠে বল পায়ে নিয়ে সামনে না বাড়িয়ে, প্রতিপক্ষের অবস্থান না দেখে, বাঁ পাশের সতীর্থের উদ্দেশ্যে বাড়ালেন জেরেল কোয়ানসা। কিন্তু তাতে ছিল না যথেষ্ট গতি। মাঝপথে বল ধরেই শট নিলেন ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেস, অনেকটা এগিয়ে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।

নিজেদের সীমানা থেকে পাসিং ফুটবলে গড়ে তোলা আক্রমণে ৬৭তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় ইউনাইটেড। অ্যারন ওয়ান-বিসাকার পাস বক্সে পেয়ে শরীরটাকে ঘুরিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট গোলটি করেন ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মাইনো।

ম্যাচের ৮৪তম মিনিটে সালাহর সফল স্পট কিকে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। তরুণ ইংলিশ মিডফিল্ডার হাভি এলিয়ট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় সফরকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...