Trending Now

মৌলভীবাজারে যমজ শিশুকে হত্যা, মা আটক

Date:

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় যমজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রীমা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইট খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম মানসিক ভারসাম্যহীন। শনিবার রাতে স্ত্রীকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন বাচ্চু। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন, ৪ বছর বয়সী তার যমজ শিশুকে পানিতে চুবাচ্ছে স্ত্রী। দ্রুত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কৈশন্য বার্মা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রীমা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...