Trending Now

মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা বাড়ল আড়াই লাখ টাকা

Date:

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা প্রবাসী আয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণে সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক থেকে সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর কাছে পাঠানো যাবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমন্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এমএফএস হিসাবে বৈধ উপায়ে পাঠানো রেমিট্যান্সের সীমা বৃদ্ধি সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের ক্ষেত্রে- ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্সের অর্থ সুবিধাভোগীর এমএফএস হিসাবে সরাসরি বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা (নগদ প্রণোদনার অর্থ ব্যতীত) ব্যাংক কর্তৃক সরাসরি সুবিধাভোগীর এমএফএস হিসাবে পাঠানো যাবে।

রেমিট্যান্স গ্রহণের ফলে কোনো বেনিফিশিয়ারি হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে উক্ত হিসাবের স্থিতি পুনরায় ৩ লাখ টাকার মধ্যে না আসা পর্যন্ত ওই হিসাবে নতুন করে কোনো ক্যাশ ইন/অ্যাড মানি করা যাবে না। রেমিট্যান্সের খাত ব্যতীত এমএফএস এর অন্যান্য সব লেনদেনের ক্ষেত্রে এ বিভাগের ২০২২ সালের এপ্রিল মাসে জারি করা নির্দেশনা পরিপালন নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার ফলে ইতঃপূর্বে জারি করা ২০১৯ সালের ডিসেম্বরের সার্কুলার রহিত করা হলো। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...