Trending Now

মারা গেছেন নির্মাতা নার্গিস আক্তারের স্বামী

Date:

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তারের স্বামী এবিএম ইউনুস আর নেই। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে এবিএম ইউনুস চিকিৎসাধীন ছিলেন। মৃতের জানাজা আজ বাদ আসর ধানমন্ডির ৩২ নম্বর ব্রিজসংলগ্ন তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় দ্বিতীয় জানাজ শেষে দাফন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

‘পৌষ মাসের পিরিত’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাণে আসেন নার্গিস আক্তার। এরপর তিনি ‘মেঘলা আকাশ’ নির্মাণ করেন। এটি একাধিক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এরপর তিনি ‘চার সতীনের ঘর’ নির্মাণ করেও আলোচিত হন। সর্বশেষ তার ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্র মুক্তি পায়। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পায় সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...