Trending Now

মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Date:

মোঃ বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে ও নাতনী।

জানা যায়, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পরিবার সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যা বাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যা বাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে তার শয়ন কক্ষে ডাকতে যায়। ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। এরপর দরজায় সজরে ধাক্কা দিলে ঘর অন্ধকার দেখতে পায়। আলো জ্বালিয়ে দেখে তাদের ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে।

মেয়ের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যা করে নাটক সাজিয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই।

তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...