Trending Now

মস্কোয় অফিস ভবনে আগুন, নিহত ৮

Date:

ডেস্ক নিউজ : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

তবে প্রত্যক্ষদর্শীরা তাস বার্তা সংস্থাকে জানিয়েছেন, ভবনের ছয়তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা ভবনের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, আগুন ছড়িয়ে যাওয়ার পর জানালা থেকে ঝাঁপ দেওয়ার পরে দুজন নিহত হন এবং অফিসের ভেতরে আগুনে ছয়জন মারা যায়। ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...