Trending Now

মদনে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

Date:

মদন প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে প্রকাশিত মিথ্যার সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দৈনিক সকালের সময় নামক একটি পত্রিকায় রবিবার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। সেই মিথ্যা সংবাদ এর প্রতিবাদে রবিবার বিকেলে মদন প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পিআইসি কমিটির সভাপতিগণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানা যায়,মদন উপজেলা পরিষদ চত্বর,সরকারি কোয়াটারের সামনে ও পেছনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পাবলিক হল মাঠসহ বিভিন্ন গর্তের মাটি ভরটের  জন্য বিভিন্ন কিস্তিতে পাঁচটি প্রকল্প নেওয়া হয়। এর বিপরীতে পাঁচ লাখ ২০ হাজার টাকা ও ১০.৩৬ মেঃ টন চাল গম বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী প্রকল্পের পিআইসি কমিটি কাজ বাস্তবায়ন করেছেন।

রবিবার দৈনিক সকালে সময় নামে একটি পত্রিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রকল্পের পিআইসি ভক্তব্য না নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই মিথ্যা সংবাদ এর প্রতিবাদে রবিবার বিকালে মদন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পিআইসির কমিটির সভাপতিগণ।

এ সময় পিআইসি কমিটির সভাপতি মহম্মদ হাদিস মিয়া আনিসুর রহমান উজ্জল মিয়া তাদের লিখিত বক্তব্যে জানান, আমরা নিয়ম অনুযায়ী কাজ বাস্তবায়ন করছি, যা উপজেলা বাসী দেখেছেন। কিন্তু আমাদের বক্তব্য না নিয়েই দৈনিক সকালের সময় পত্রিকা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাহী কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...