Trending Now

মজুরি বৃদ্ধি ও কালো তালিকা বন্ধের আশ্বাস: গাজীপুরে পোশাক কারখানাগুলোতে কাজ শুরু, স্বস্তি শিল্পাঞ্চলে

Date:

​দৈনিক সংলাপ প্রতিবেদন

ন্যূনতম মজুরি বাড়ানো ও আন্দোলনকারী শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে টানা কয়েকদিনের চরম অসন্তোষের পর অবশেষে শান্ত পরিবেশ ফিরে এসেছে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিয়েছেন লাখ লাখ পোশাকশ্রমিক।

​সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর ও সালনা এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মচাঞ্চল্য দেখা গেছে। শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ হেঁটে সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সর্বত্রই থমথমে ভাব কেটে গিয়ে এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

​শিল্পাঞ্চলের শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠপর্যায়ে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এদের মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সরাসরি টহলে রয়েছে।

​গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই শ্রমিকরা অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের শান্তি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর কঠোর নজরদারি ও অতিরিক্ত পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে।

​উল্লেখ্য, এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অবৈধ ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের ওপর কালো তালিকা তৈরির নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে ব্যাপক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘাত ছড়িয়ে পড়েছিল। বর্তমানে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম

মো:মেহেদী হাসান ফুয়াদদিনাজপুর জেলা প্রতিনিধি বিরোধী দলীয় চিফ হুইপ ও...

শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি অব্যাহত।

​দৈনিক সংলাপ রিপোর্ট পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে...

জ্বালানি সংকটে ব্যতিক্রমী প্রচারণা

মোঃ ইব্রাহীম খলিলভোলা জেলা প্রতিনিধি জ্বালানি সংকটের এই সময়ে নির্বাচনী...

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬ এর উদ্বোধন

সংলাপ রিপোর্ট বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর...