Trending Now

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

Date:

ডেস্ক রিপোর্ট : ভারতের রাজস্থান রাজ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দুইদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে পানিতে ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে রাজস্থানের জয়পুর, দৌসা করৌলি, সাওয়াই মাধোপুর, গঙাপুর এবং ভরতপুরের রাস্তায় পানি জমে গেছে। এই জেলাগুলোতে আজ সোমবার সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা ঘোষণা করা হয়েছে। 

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজস্থানের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...