Trending Now

ভয়ে পালিয়ে যাচ্ছিলাম: সাবেক বিচারপতি মানিক

Date:

ডেস্ক রিপোর্ট : ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে মানিককে বলতে শোনা যায়, প্রশাসনের ভয়ে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় মানিক নিজের নাম-পরিচয় বলেন।

এ সময় কয়েকজন তাকে জিজ্ঞেস করেন, আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন? তখন বিচারপতি মানিক বলেন, ‘প্রশাসনের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম।’

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, সাবেক বিচারপতি মানিক সিলেটের জকিগঞ্জের সীমান্ত থেকে আটক হন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকের সময় তার কাছ থেকে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...