Trending Now

ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে নিহত ২৫

Date:

সংলাপ ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনা ঘটে। রাজ্যটির অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) দূরে অগ্নিনির্বাপক কর্মীরা ২৫ জন নিহত হওয়ার খবরটি জানিয়েছে। ব্রাজিলিয়ান প্রেস রিপোর্ট অনুযায়ী, রোববার রাতে দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্যাকোবিনার মেয়র সোমবার ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...