সংলাপ প্রতিবেদক
দেশের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জাতীয় করনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা ।ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৫ জানুয়ারি শনিবার থেকে এই কর্মসূচী পালন করে আসছে শিক্ষকবৃন্দ । জানাযায়, গত আওয়ামীলীগ সরকারের আমলে ২৬হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন করা হলেও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ভূলে সারাদেশে ৪১৪৯ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ পড়েযায় ।বর্তমানে এসব বাদপড়া শিক্ষকগন তাদের ন্যয্য অধিকার আদায়ে প্রতিবেদকের মাধ্যমে সরকারের সূদৃষ্টি কামনা করেন ।



