Trending Now

বেনাপোলে ব্লেন্ডার মেশিনে মিলল বৈদেশিক মুদ্রা, আটক পাসপোর্ট যাত্রী

Date:

যশোর সংবাদদাতা: বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) নিজস্ব সোর্স তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডলারের একটি বড় চালান ভারত হতে বাংলাদেশে পাচার হতে পারে।

ওই তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকশ টহল দল মেইন পিলার ১৮/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ বেনাপোল আইসিপি এর স্ক্যানিং রুমে অবস্থান নেয়। কিছু সময় পর টহলদল ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ওই ইউএস ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০/- টাকা জব্দ করা হয়। আটককৃত আসামি মোঃ মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯,৪০,০১৫/- (নিরানব্বই লক্ষ চল্লিশ হাজার পনের) টাকা। আটককৃত ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...