Trending Now

বেঙ্গল উইন্ডসোরের কারখানা বন্ধ

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের কারখানা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টা থেকে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের কারখানা বন্ধ রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। পরিদর্শনকালে উল্লিখিত কোম্পানির কারখানাগুলোর কার্যক্রম প্রতিনিধি দল বন্ধ পায়।

কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল মিলস, উসমানিয়া গ্লাস শিট, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফ্যামিলি টেক্স (বিডি), দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না। কোনো কোনোটি লভ্যাংশ ঘোষণা করেছে না এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করছে না। আবার কোনো কোনো কোম্পানির উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কোনো কোনো কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করছে না। আবার কোনো কোনো কোম্পানি যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানাচ্ছে না। এসব কারণে এসব কোম্পানি পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...