Trending Now

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর নবনির্বাচিত নির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

বিশেষ প্রতিবেদন : আজ বোর্ড বাজার গাজীপুরে অবস্থিত রাধুনী কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর নির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশন_২০২৪ এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সদস্য ড. ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত ও সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায় ও বিভিন্ন পদে নির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম (গাংগচিল) এর সাধারণ সম্পাদক মাইমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক। অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান, নির্বাচন কমিশনার ড. ফরিদুল আলম ও রতন মল্লিককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...