Trending Now

বিয়েবিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া আহসান

Date:

বিনোদন ডেস্ক : একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বেশ আগে দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার সিনেমায় নাম লেখান তিনি। সেখানেও নিজেকে প্রমাণ করেছেন জয়া। অভিনয় করেছেন বলিউড সিনেমায়ও। ওপার বাংলা থেকে জয়ার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে নামিদামি সম্মাননা।

ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এসময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

জবাবে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...