Trending Now

বিনা দাওয়াতে অনেকে বিয়ে খেতে এসেছিলেন, মন্তব্য সোনাক্ষীর

Date:

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। বলিউডের এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবাল সঙ্গে গত ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী। 

বিয়ের পরে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই তারকা দম্পতির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চড্ডা, আলি ফজলহহ আরও অনেকে। তবে শুধু তারাই নন, বিয়েতে অনেকে বিনা দাওয়াতেও হাজির হয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সোনাক্ষী। তিনি বলেন, ‘বিনা দাওয়াতে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভালো সময় কাটিয়েছেন, তার জন্য আমি আপ্লুত।’

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা দাওয়াতে কিছু মানুষ খাবার খাওয়ার জন্য চলে আসেন। কিন্তু আমি কোনো দিন বিনা নিমন্ত্রণে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যায়নি।’

সোনাক্ষী আরও বলেন, ‘আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিনের। আমরা দুজনেই ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...