Trending Now

বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা

Date:

সংলাপ ডেস্ক : শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা।পূজা শেষে দর্পণ ও বিসর্জন।

ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, আজ সকাল ৯টা ৫৮ মিনিটে দেবীর দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর হবে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। প্রতি বছরের মতো এবারও বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

আজ বিজয়া দশমীতে সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। হিন্দু সম্প্রদায়কে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...