Trending Now

বিজয়সরণি ও ঢাবি স্টেশনে মেট্রোরেল চলাচল শুরু

Date:

সংলাপ প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আজ থেকে যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি উপকণ্ঠে স্থাপিত হয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপকার হয়েছে। এখন আর দূর থেকে কষ্ট করে আসতে হবে না।

আজ বুধবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

গত বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন ছিদ্দিক জানান, দ্বিতীয় অংশের উদ্বোধনের তিন মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালুর কথা বলা হয়েছিল। সে ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে।

বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে—উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আজ থেকে এই তালিকায় যুক্ত হলো বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর ২০ টাকা, বিজয় সরণী ও আগারগাঁও ৩০, শেওড়াপাড়া ৪০, কাজীপাড়া ৫০, মিরপুর-১০ ৫০, মিরপুর-১১ ও পল্লবী ৬০, উত্তরা (দক্ষিণ) ৭০, উত্তরা (মধ্য) ৮০ এবং উত্তরা (উত্তর) ৯০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সে অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করবে। পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনও খুলে দেওয়া হবে। সবগুলো স্টেশন খুলে দেওয়ার পরই সময় পর্যায়ক্রমে বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...