Trending Now

বিএনপি নিজেরাই অফিসে তালা মেরে রেখেছে -ডিএমপি কমিশনার

Date:

নিজস্ব সংবাদদাতা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বলেছেন, বিএনপি তাদের অফিসে নিজেরাই তালা মেরে রেখেছে। তারা অফিসে ঢুকতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অনুষ্ঠান শেষে কমিশনার বলেন, যারা জ্বালাও পোড়াও করছে তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি এখন যে চোরাগুপ্তা হামলা হচ্ছে সে বিষয়েও আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের নাশকতা কিংবা জ্বালাও পোড়াও কোনোভাবেই কাম্য হতে পারে না। ইতিমধ্যে যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। আর যারা এখনও পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আগামী নির্বাচনেও পুলিশ সে ভূমিকা পালন করবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে যেন সম্পন্ন হয় তার জন্য যা যা করা দরকার তার সবকিছুই করা হবে। যে বা যারা নির্বাচন বানচাল করতে আসবে সাংবিধানিক বাধ্যবাধকতায় রক্ষায় পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে চাইলে সে পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...