Trending Now

বাগেরহাটে আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক কমিটি গঠিত

Date:

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট  আন্তঃজেলা  বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের  আহবায়ক কমিটি গঠন ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই আহবায়ক কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়। এসময়ে সর্বসন্মতিক্রমে মোঃ শামীম খাঁনকে আহবায়ক ও মো সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ আশরাফ হোসেন (আশা) মোঃ রেজাউল করিম ও মোঃ আনোয়ার হোসেন (আনো)। সদস্যগন যথাক্রমে মিনা আনিসুর রহমান খোকন, মোঃ মিলন হাওলাদার, মোঃ কামরুল মল্লিক,মোঃ দুলাল,মোঃ জাকির হোসেন,মোঃ সাদ্দাম,মোঃ কাদের,মোঃ খোকন শেখ।

এদিকে নব নির্বাচিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহবায়ক মোঃ মশিউর রহমান সেন্টু। যুগ্ন আহবায়ক মোঃ শাহাজাহান মিনা,রেজাউল করিম গোল,জিয়াউদ্দিন শেখ,সদস্য সচিব যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম,আলহাজ্ব মিনা মতিয়ার রহমান,আঃ খালেক মোড়ল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: শামিম খাঁন বলেন,বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত।কোন চাঁদা বাজি থাকবেনা এই ইউনিয়নে।শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। মালিক সমিতির আহবায়ক মশিউর রহমান সেন্টু নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মালিক শ্রমিক ঐক্যের মাধ্যমে যাত্রী সেবার মান অক্ষুন্ন রাখার আহবান জানান। সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...