Trending Now

বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪’-এর আয়োজন

Date:

বাহরাইন থেকে সৈয়দ মামুন হোসেন

আলবা ক্লাব মাঠে বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন ক্রিকেট ফেডারেশন যৌথভাবে আনন্দঘন পরিবেশে ‘বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪’-এর আয়োজন করেছে। বাংলাদেশি ক্রিকেট প্রেমীর পাশাপাশি বাহরাইনের বিভিন্ন প্রান্ত হতে বিদেশি অনেক দর্শক বাংলাদেশ ও বাহরাইনের মাঝে অনুষ্ঠিত এই বিশেষ প্রীতি ম্যাচটি উপভোগ করার জন্য অনেক উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হন। বাহরাইনের মাটিতে এটা ছিল একটি ভিন্নধর্মী আয়োজন এক আয়োজন যা ইতিপূর্বে আর কখনও বাহরাইনে দেখা যায়নি।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং মহামহিম রাজা হামাদ বিন ঈসা আল খলিফার তাঁর সিংহাসনে উপবিষ্ট হওয়ার রজত জয়ন্তীকে বিশেষভাবে স্বরণীয় করে রাখা লক্ষ্যে। দ্বিতীয়ত: ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস আবার এই দিনটি হল বাহরাইনের জাতীয় দিবস, তাই উভয় দেশের নিকট বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটিকে একটু ভিন্নভাবে উৎযাপনের জন্য আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি।

ম্যাচটি উপভোগ করার জন্য বিদেশি আমন্ত্রিত অতিথিগণের মধ্য হতে অন্যতম ছিলেন বাহরাইন ​পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান ও প্যাসিফিক বিষয়ক প্রধান রাষ্ট্রদূত মিসেস মুনিরা নোফাল আল দোসেরি, বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মোহাম্মদ হুসেন জানহি,বাহরাইন ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, প্রেসিডেন্ট সামি আলি, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের উপ-প্রধান এবং কূটনৈতিক কোরের অন্যান্য কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাহরাইন সরকারের অন্যান্য সংস্থা কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ। এছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর উন্নয়ন ম্যানেজার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকল প্রবাসীসহ বিদেশি সকল অতিথিদেরকে ‘বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪’ ম্যাচটি উপভোগ করার জন্য আগত সকলকে স্বাগত জানান। বিশেষভাবে ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলকে তিনি অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে বলেন, আজকের ম্যাচটি ছিল ক্রীড়াঙ্গন এবং দুই দেশের মাঝে বন্ধুত্ব প্রকাশের একটি অন্যতম আয়োজন এবং এটি দুই দেশের কূটনীতি ও বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে বিশেষ ভূমিকা পালন করবে।

বাহরাইন ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরও উভয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ম্যাচটি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম। বাহরাইন ক্রিকেট ফেডারেশনের সভাপতি জনাব সামি আলি বলেন, এই খেলায় উভয় দলের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং খেলোয়াড়দের মাঝে বন্ধুত্বপূর্ণ আচারণ ছিল বিষেশভাবে লক্ষ্যনীয়। এছাড়া, এই প্রীতি ম্যাচের মাধ্যমে অনুধাবন করা যায় যে, কীভাবে ক্রিকেটের সীমানা পেরিয়ে মানুষকে বন্ধুত্বের সূত্রে একত্রিত করা যায়।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান ও প্যাসিফিক বিষয়ক প্রধান রাষ্ট্রদূত মিসেস মুনিরা নোফাল আল দোসেরি ​তার বক্তব্যে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দীর্ঘ ও স্থায়ী বন্ধুত্বকে আরো সুদৃঢ় করার নিমিত্তে এমন একটি চমৎকার আয়োজনের জন্য দূতাবাস এবং বাহরাইন ক্রিকেট ফেডারেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং আগামী বছরগুলিতে দুই দেশের মাঝে অব্যাহত সহযোগিতার বিষয় বিশেষভাবে উল্লেখ করেন।​বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মোহাম্মদ হুসেন জানহি ​ তার বক্তব্যে​ বলেন, বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে লক্ষ্যে ​২০২৪ সালের জুন থেকে চলমান ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের জন্য বাংলাদেশ দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন এবং প্রীতি ক্রিকেট ম্যাচটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বের জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ ​করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।​

বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচটিতে ছিল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা যেখানে উভয় দলই তাদের ব্যতিক্রমী দক্ষতা এবং নৈপুণ্যতা প্রদর্শন করে। দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাহরাইন দল চ্যাম্পিয়ন কাপ লাভ করে। বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন ক্রিকেট ফেডারেশন উভয় দলকে অভিনন্দন জানায় এবং খেলোয়াড়, কোচ, আম্পায়ার, কর্মকর্তা, দর্শক এবং স্পনসরসহ ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপের সাফল্যে অবদান রাখার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বন্ধন আরও মজবুত করতে ভবিষ্যতে এরকম আরও অনেক নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

      *************

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...