Trending Now

ফরিদপুরে ‌‌জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ‌মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে জাতীয়তাবাদ ‌ আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় ‌ ফরিদপুরের ‌ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে উপ কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা নিয়োগে আওয়ামী স্বৈরাচার দোসরদের অনুপ্রবেশের প্রতিবাদ ও‌ নিয়োগ বাতিল করা প্রসঙ্গে উক্ত মানববন্ধন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোহাম্মদ মাসুদ রানা, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, অ্যাডভোকেট ‌ কবির হোসেন , অ্যাডভোকেট হেমায়েত হোসেন অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগ শাসনামলে তাদের উপর বিভিন্ন অনিয়ম ও বঞ্চনার কথা তুলে ধরেন । বক্তারা বলেন বিগত দিনে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ‌ অত্যাচারিত হয়েছি। অথচ আজ যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী।

তারা বিগত ১৭ বছর ‌ আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ওই নিয়োগ ‌ বাতিল করার আহ্বান জানান। তারা আরো বলেন আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত শুধুমাত্র তাদেরই নিয়োগ দিতে হবে। এছাড়া ‌ অন্য কোন দল থেকে নিয়োগ করা হলে এটা মেনে নেয়া যাবে না ‌। আর তাই অবিলম্বে ‌ উক্ত নিয়োগের বাতিলের দাবি করেন। তা না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচির ঘোষণা করা হবে বলে ‌ সমাবেশে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...