Trending Now

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিতে এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‌ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ‌, কেন্দ্রীয় কমিটির‌ সম্পাদক মন্ডলী সদস্য ‌ কাজী রুহূল আমিন । অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ‌ কমিউনিস্ট পার্টি‌র‌ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দিনে টাকা সিস্টেম লস এর মাধ্যমে আওয়ামীলীগ সরকারের লুটেরা কর্মকর্তাদের মাঝে পাচার হয়েছে । তথাকথিত উন্নয়নের নামে দেশকে পিছন দিকে ঠেলে দেয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীল করতে হলে সরকার ধারাবাহিক দরকার। সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষের উপর জুলুম করা হয়েছে। দেশের মানুষ দিনের পরদিন নির্যাতিত হয়েছে। বক্তারা বলেন গণঅভ্যুত্থান একদিনে হয়নি। তার জন্য বছরের পর বছর মাসের পর মাস ‌ দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে।

বক্তারা এ সময় বিগত দিনে কমিউনিস্ট পার্টির ‌ বিভিন্ন কার্যক্রম ‌ তুলে ধরেন। বক্তারা বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা ‌ রেখেছে তা অবশ্য প্রশংসার দাবি রাখে। কোটা ইস্যুতে আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। যে কারণে আওয়ামী লীগ সরকারকে ‌ ক্ষমতা থেকে নামতে হয়েছে। শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি তা ধরে রাখতে হবে। যদি এরপর কোন সরকার এরপর ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারেন ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা অন্তবর্তী কালিন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। অনির্বাচিত সরকার ‌যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করে একটা ‌ একটা নির্বাচনের ‌ দিন তারিখ ঘোষণা করতে হবে। সব সংস্কার আপনারা ‌করতে পারবেন না। আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। সমস্ত গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। কৃষি উপকরণের দাম কমাতে হবে । অবিলম্বে হকার শ্রমিক ‌ অটো রিকশাচালক তথা সাধারণ জনগণের উপর অত্যাচার বন্ধ করতে হবে।

আমরা চাই এই সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনে ‌ নির্বাচনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তা যথাযথ গ্রহণ করবেন ‌ এবং সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে ‌ নির্বাচিত সরকারের ‌ কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল  শহর দক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...