Trending Now

ফরিদপুরে ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর সদর উপজেলার ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার বেলা ১১ টায়
অম্বিকাপুর অটো শ্রমিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন উদ্দিন ফকিরের সভাপতিত্বে এ উপলক্ষে একটা বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।
মিছিলটি ‌ ফরিদপুর পৌরসভা প্রদক্ষিন শেষে ‌ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ফরিদপুর পৌরসভা কর্তৃক অটো ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন অটো শ্রমিক ও মালিক সমিতির সভাপতি মো: আফজাল হোসেন, সহ-সভাপতি আফজাল মুন্সী, অটো চালক জিহাদ শেখ, করিম মোল্লা, মো: সাগর শেখ,মো: ফারুক শেখ, কবির, মো: ফজল মিয়া, সাব্বির শেখ, আটো মালিক মো: সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অটো চালকেরা উপস্থিত ছিলেন। এ সময় তারা পূর্বের ন্যায় ফরিদপুর পৌরসভার ইজিবাইক লাইসেন্স নবায়ন ফি ২৯৭৫ টাকার পরিবর্তে ১০০০টাকা এবং ফরিদপুর সদর উপজেলার বাহিরের ইজিবাইক সদর উপজেলায় ও ফরিদপুর পৌরসভায় নিষিদ্ধের আহবান জানান।
পরে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...