Trending Now

পোশাক করখানায় উসকানি: ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার

Date:

নেত্রকোণা প্রতিনিধি : পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে (২৪) গ্রেপ্তার  করেছে পুলিশ। গ্রেপ্তার হৃদয়  বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।তিনি কেন্দুয়া পৌর শহরের  বাদে আঠারবাড়ী এলাকার বাসিন্দা।

আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তার করার কথা জানান পুলিশ সুপার ফয়েজ আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থেকে তাাকে গ্রেপ্তার করে  কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়।তাকে কেন্দুয়া থানায় দায়ের বিস্ফোরক আইনে দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান বলে জানান পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...