Trending Now

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

Date:

হাবিবুর রহমান ঃ

নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ- বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া নামক স্থানে প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতরা হলেন উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ শনিবার (২৪ মে) সান্ধায় ৭টার দিকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় করে চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিল পাবই শেখপাড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিক্সা চালকসহ দুইজন মারা যান এবং অটোরিক্সায় থাকা আরও দুইজন আহত হয়।

নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিক্সা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ড ভ্যান সহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...