পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি সাদ্দাম হোসেন
জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে ক্লাবের সদস্যরা ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।



