নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোনা) |
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল গনি তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণ সভায় বক্তারা মরহুম আব্দুল গনি তালুকদারের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন অত্র এলাকার শিক্ষার প্রসারে অন্যতম পথিকৃৎ। সমাজসেবা ও এলাকার উন্নয়নে তার অবদান এলাকাবাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনপদে শিক্ষা বিস্তারে তার প্রতিষ্ঠিত এই উচ্চ বিদ্যালয়টি আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, মরহুম আব্দুল গনি তালুকদার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ সময় জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।উক্ত মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন মরহুমের ছেলে জারিয়া ইউনিয়নের জনপ্রিয় নেতা ও চেয়ারম্যান প্রার্থী জনাব,নজরুল ইসলাম তালুকদার।



