Trending Now

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বাড়ছে লেনদেন

Date:

ডেস্ক নিউজ : ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৯২ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৩টি কোম্পানির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

ডিএসইতে এদিন মোট ৬২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৪৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৫৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬১ পয়েন্টে, শরিয়া সূচক ৫.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১.২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...