Trending Now

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে যা বললেন মন্ত্রী

Date:

সংলাপ প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট সাইটে হবে পারমাণবিক জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান (গ্র্যাজুয়েশন অনুষ্ঠান)। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন তিনি। 

মন্ত্রীর কাছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যে এখানে আসলেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে। এটা তাদের ডিউটি এখন।’ কবে নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু হবে? প্রশ্নের জবাবে ইয়াফেস ওসমান বলেন, সর্বোচ্চ দেড় বছর সময় লাগতে পারে বাণিজ্যিক উৎপাদনে যেতে। ২০২৫ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসবে। এর পর সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফসল থেকে নর্থ বেঙ্গল যেন বঞ্চিত না হয়। কারণ, তারা অনেক পিছিয়ে আছেন।

গ্রাহকরা কত দামে বিদ্যুৎ পাবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, `এটা টেস্ট করতে হবে।’ এটা থেকে কী সুফল আসবে, জানতে চাওয়া হলে তিনি বলেন, জিডিপিতে অ্যাটলিস্ট টু পারসেন্ট প্রভাব ফেলবে।

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা অলেরেডি হয়ে রয়েছে।’ পেমেন্ট বিষয়ে বলেন, সারা দুনিয়াতে পেমেন্টে প্রবলেম হয়েছে। আমরা তো আর আলাদা না, দুনিয়ার বাইরের মানুষ না। ওটা সলভ করার নানা চেষ্টা চলছে। ওরাও করছে। এটার সমাধান হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...