Trending Now

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত, আহত ৬

Date:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর জিও নিউজের।

পুলিশের ভাষ্যমতে, সন্ত্রাসীরা রাত ৩টার দিক জেলার তহসিল দারাবান শহরের পুলিশ স্টেশনে গ্রেনেড ও ভারি অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা রাতের আঁধারে পালিয়ে যায়।

জিও নিউজ জানিয়েছে, পুলিশ বাহিনী এখন পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার মারাত্মক হামলা চালানো হয়েছে। দেড় মাস আগে ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছিল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানে চলতি বছরের জানুয়ারি মাসে কমপক্ষে ৯৩টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ৯০ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছেন। এছাড়াও জানুয়ারি মাসে ১৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এই তথ্য প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...