Trending Now

পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বসবে নির্বাচন সংস্কার কমিশন 

Date:

ডেস্ক রিপোর্ট : দেশের স্বনামধন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশন। আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই বৈঠকের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারের পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। ২৩টি দেশি পর্যবেক্ষক সংস্থার সভাপতি, প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

চিঠিতে ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে অক্টোবর মাসের শুরুতে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতামত জানতে আগ্রহী। এই পরিপ্রেক্ষিতে, কমিশন আগামী ২১ নভেম্বর দুপুর আড়াইটায় স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। ওই মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য বলা হয়। 

সংস্কার কমিশন ইতিমধ্যে বিভিন্ন মহলের মতামত আহ্বান করেছে। নিবন্ধিত ৪৮টি দলের মধ্যে ২২টি দলের মতামতও চেয়েছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২৬টি দলকে তারা চিঠি দেয়নি।

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে ছয় কমিশন করেছে তাতে গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়।

আগামী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এই কমিশনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...