Trending Now

নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (চান্দু মাঝি) আটক

Date:

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট শুক্রবার (২০ সেপ্টেম্বর-২০২৪) সোয়া ১ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করে। পরবর্তীতে তার বাসা তল্লাশী করে ব্যবসার কাজে ব্যবহৃত উল্লেখিত ইয়াবা ও গাঁজাসহ ৪ টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চাঁন মিয়া দীর্ঘদিন যাবৎ ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানের সময় নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ড র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের অপর এক অভিযানে ভোলা সদর থানাধীন আবহাওয়া অফিস রোড এলাকা হতে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে ২ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...