Trending Now

নেত্রকোণায় বিজিবি অভিযানে ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও যানবাহন জব্দ করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

এতে বলা হয় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির একটি বিশেষ টহল দল মেইন পিলার ১১৭৯/১১-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার মধুকুড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ১টি মোটরসাইকেল ও ২টি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

মাদক চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, জব্দকৃত মদ ও যানবাহন নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...