Trending Now

নেত্রকোণা কারাগারে হাজতির মৃত্যু

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোণা জেলা কারাগারে আলী আহমেদ খান শিপন (৩৮) নামের এক হাজতির মৃত্যু হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। হাজতি শিপন মিয়া নেত্রকোণা পৌরসভার পূর্ব কাটলি গ্রামের মরতুজ আলীর ছেলে।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমিয়া হোসেন অনন্যা শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। কারা পুলিশ, হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হয়েছিল আলী আহমেদ খান ওরফে শিপন। এরপর থেকে দীর্ঘ ৬ বছর ধরে তিনি কারাগারে আছেন। এদিকে শিপনের জামিন না হওয়ায় তার স্ত্রী অপেক্ষায় থেকে পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে চট্টগ্রামে চলে যান। সেখানে তিনি পোশাক কারখানায় চাকরি করেন। 

নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ৬ বছর ধরে  হাজতে শিপন। স্ট্রোক করে মারা যাওয়ার খবর পেয়ে তারা এসেছে। তৎকালীন সদর থানার ওসি বোরহান টাকা দিলে ছেড়ে দিবে বলেছিল।

কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, গতকাল বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করে তখন থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলো। শুক্রবার সকালে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এরপর ডা. তাকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোণা জেলা কারাগারে ভারপ্রাপ্ত জেল সুপার দিদারুল আলমকে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...