Trending Now

নওগাঁর মহাদেবপুরে ডাকাতের জবাই করা লাশ উদ্ধার

Date:

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত: অছিম উদ্দিনের ছেলে বলে জানা যায়। 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যা বাড়ি যাওয়ার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিন দেখতে পায়। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলা কাঁটা একটি লাশ বাঁধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে দেখে,থানায় খবর দিলে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয় ও ডাকাতিসহ কয়েকটি মামলা আছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...