Trending Now

ধর্ষণ মামলায় পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক কারাগারে

Date:

ডেস্ক রিপোর্ট : এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় পাবনায় কামরুজ্জামান নয়ন নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আটকের পর তাকে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ডা. কামরুজ্জামান নয়ন পাবনা জেনারেল হাসপাতালের নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ (জুনিয়র কনসালটেন্ট)। পাবনা সদর উপজেলার ক্যালিকো রাজাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাবনার একটি বেসরকারি ফ্যামিলি হিয়ারিং সেন্টারে চাকরি করেন। ডা. কামরুজ্জামান নয়ন রোগীদের পরীক্ষার জন্য তার কাছে পাঠাতেন। রোগীর আসা-যাওয়ার মাধ্যমে ডা. কামরুজ্জামান নয়ন সঙ্গে ভুক্তভোগীর ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত সেপ্টেম্বরে ডা. কামরুজ্জামান নয়ন তার স্ত্রী অসুস্থ বলে ভুক্তভোগীকে রান্নার জন্য বাসায় ডাকেন। বাসায় গেলেও ভুক্তভোগী চিকিৎসকের স্ত্রীকে দেখেননি। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন ডা. কামরুজ্জামান নয়ন। সেই ধর্ষণের দৃশ্য তিনি মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। এরপর থেকে বিভিন্ন সময় ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাসায় নিয়ে ভুক্তভোগীকে একাধিকাবার ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ভুক্তভোগী গতকাল মঙ্গলবার সকালে নিজে বাদী হয়ে পাবনা থানায় মামলা করেছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তবে রিপোর্ট পাওয়া যায়নি। গ্রেপ্তার ডা. কামরুজ্জামান নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।   সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...