Trending Now

ধর্মপাশায় ২১৫টি ইয়াবাবড়ি ও ৩০ পুড়িয়া গাঁজাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

Date:

ফারুক আহমেদ,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট  ও গোলকপুর বাজারে বুধবার (১জানুয়ারি) রাতে অভিযান চালিয়া গাঁজা ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  ধর্মপাশা থানা পুলিশ।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট থেকে পলিথিনে মুড়ানো ৩০ পুড়িয়া গাঁজাসহ উপজেলার ইসলামপুর গ্রামের মাদক ব্যবসায়ী আলামিন (৪০)কে এবং উপজেলার গোলকবাজারের একটি মনোহারী দোকান থেকে ২১৫টি ইয়াবাবড়ি সহ একই গ্রামের আল মামুন (২৪)কে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক বেচা কেনা করছিলেন। বুধবার (১জানুয়ারি) রাত আটটা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। ওই দুইজন মাদকব্যবসায়ীকে বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...