Trending Now

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকসহ আটক ১

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটিক সহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান। এরআগে গত রবিবার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে পাঁচটি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এরমধ্যে একশো পিস ডাব সাবান, ৪৫ পিস হেয়ার ওয়েল, ৪০ পিস ঝান্ডুবাম, ২৮ পিস টেলকম পাউডার এবং ৯০ বোতল অলিভ ওয়েল। সেইসাথে পাচারকারী হিসেবে সোনিয়া নামক এক মহিলা ব্যাবসায়িকে আটক করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচালান বিষয়ে অভিযানে ভারতীয় কসমেটিকসহ একজন এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আসামিকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। মদ ও চোরাচালান রোধে পুলিশি অভিযান অভ্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...