Trending Now

দিঘলিয়ায় বাজার সিন্ডিকেট ভাঙতে ন্যাহ্য মূল্যের সবজির দোকান

Date:

দিঘলিয়া খুলনা প্রতিনিধি : দেশব্যাপী নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। শহর লাগুয়া হাট-বাজারের চেয়ে গ্রমের হাট-বাজারে সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম আরো চড়া। এ অবস্থায় সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে শুক্রবার (১৫ নভেম্বর) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে ‘সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ এ নামেই একটা সাশ্রয় মূল্যের সবজির দোকানের কার্যক্রম শুরু হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের বাজার সিন্ডিকেট ভাঙ্গার প্রত্যয়ে বারাকপুর নিবাসী শেখ আজগর আলীর পুত্র মাহিদুল ইসলাম (মাহি পলাশ) এই উদ্যোগ গ্রহণ করেছেন। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর সাবেক ইউনিয়ন পরিষদ মোড়ে প্রতিদিন সকাল ৯টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান চালু হয়েছে। নানা রকমের সবজির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সাশ্রয়ী এ দোকানে লাল শাক ১ কেজি ৩০ টাকা, আলু ১ কেজি ৭৩ টাকা, বরবটি ১ কেজি ৪০ টাকা, খিরাই ১ কেজি ৭০ টাকা, পালংশাক ১ কেজি ৫০ টাকা বেগুন ১ কেজি ৫৭ টাকা, মূলার কেজি ৩২ টাকা ফুলকপি কেজি ৬০ টাকা, বাঁধাকপি কেজি ৪৮ টাকা ও ধুনা পাতার কেজি ১২০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিনের সবজি পাইকারি ক্রয়ের সাথে সংগতি রেখে এ দোকানের সবজির দাম নির্ধারণ করা হয়। 

দিঘলিয়া উপজেলার বারাকপুরে শুরু হওয়া এ দোকানে বাজার করতে আসা ক্রেতা শ্যামলী সেন, আমিনুল ইসলাম, ও রীতা বিশ্বাসের সাথে কথা হয়।  তারা এ প্রতিবেদককে জানান, বাজারের উর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর যে পাল্লা তাতে এই উদ্যোগ কিছুটা হলেও কাজ করছে। এখানে যে কোনো সবজি বাজার থেকে কম মূল্যে পাওয়া যায়। প্রতিটা সবজি বাজারে প্রাপ্ত সবজি থেকে টাটকা। মূল্যও কম। এই দামের পার্থক্য কমাতে এই উদ্যোগ সফল হবে বলে আশা করি।

বারাকপুরের সাংবাদিকসহ বিশিষ্টজনেরা বলেন, আশপাশের বাজারগুলোর সবজির বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে কম মূল্যের দোকানের উদ্যোগদাতার আকাঙ্খা সফল হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিজয়ের পর সৈরাচারী সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে। এখনও যারা এই বাজার নিয়ন্ত্রণ করে অধিক মুনাফার ষড়যন্ত্র করছে তারা সৈরাচারী হাসিনা সরকারের দোসর। এ কারণেই হাটে-বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্যেগ।

সাশ্রয়ী এ দোকান মালিক মাহিদুল ইসলাম মাহি পলাশ বলেন, আমরা এই মুহুর্তে দিঘলিয়ার বারাকপুর মোড়ে একটি দোকানের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে পথেরবাজারের আশেপাশে ও গাজীরহাট ইউনিয়নের গাজীরহাট বাজারের আশপাশে দোকান প্রতিষ্ঠার চেষ্টা করব। আমরা দিঘলিয়া উপজেলার সর্বত্রই  এ উদ্যোগ খুব দ্রুতই ছড়িয়ে দেবো। এর ফলে বিভিন্ন বাজারে যেসব সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দেওয়া হবে।

এ সময় তিনি এ প্রতিবেদককে বলেন, সকলের তরে সকলে আমরা সকলে আমরা পরের তরে এ উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছেন অর্গানাইজার হিসেবে ড. সুলতানা আজিম। তিনি পেশায় একজন চিকিৎসক এবং একজন আন্তর্জাতিক সাংবাদিকও বটে। তিনি পৃথিবীর ১৫৮ টি দেশে পথ শিশু ও অসহায় মানুষের জীবনমান নিয়ে কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...