Trending Now

দগ্ধদের চিকিৎসায় টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

Date:

সংলাপ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে দগ্ধদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা পাঠিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বেইলি রোডের অগ্নিকাণ্ডের বিষয়ে কথা হয়েছে। তিনি হাসপাতালে (শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট) ভর্তি রোগীদের প্রয়োজনীয় যত্ন নিতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার সব খরচ তিনি নিজেই বহন করবেন। আমাদের এখানে তার একটা ফান্ড আছে। সেই ফান্ডে সকালে বেশকিছু টাকাও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের প্রধান হিসেবে আমি রয়েছি। দগ্ধ ১১ রোগীর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হবে। বাকি ৫ জন চিকিৎসাধীন থাকবেন।

মন্ত্রী আরও বলেন, যাদের ছেড়ে দেওয়া হবে, তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যারা থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদের আমরা আরও পর্যালোচনা করে কয়েকদিন পরে সিদ্ধান্ত নেব, কী করা যায়।

এদিকে, বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ একই পরিবারের ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...