Trending Now

দক্ষিণী সিনেমায় জনি লিভারের কন্যা

Date:


বিনোদন ডেস্ক: হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা। সিনেমাপ্রেমীরা যাকে জনি লিভার নামেই চেনেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের বাবা জনি। মেয়ের নাম জেমি লিভার ও ছেলের নাম জেসি লিভার।

বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখিয়েছেন জেমি লিভার। বেশ কটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তেলেগু ভাষার ‘আ ওকাতি আড়ুকু’ সিনেমার মাধ্যমে এ যাত্রা শুরু করবেন জেমি। ফিল্ম কোম্পানিয়ন এ খবর প্রকাশ করেছে।

তেলেগু জেমির মাতৃভাষা। নিজ ভাষার সিনেমায় অভিনয় করতে পারা তার কাছে বিশেষ। এ যাত্রা নিয়ে উচ্ছ্বসিত জেমি লিভার বলেন, ‘‘আ ওকাতি আড়ুকু’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে। এর মাধ্যমে স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। এটি কেবল পেশাগত যাত্র নয়, এটি আমার শিকড়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা। তেলেগু আমার মাতৃভাষা। এ ভাষার সিনেমায় অভিনয়ের মাধ্যমে আমি আমার দাদিকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার দাদি মাতৃভাষায় (তেলেগু) কথা বলতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন।’’

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জেমি লিভার। তবে তার সহশিল্পী হিসেবে কে কে রয়েছেন তা এ প্রতিবেদনে জানানো হয়নি।

বাবার মতো মেয়ে জেমিও দারুণ মেধাবী। ৩৬ বছর বয়সী জেমি লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। যখন পেশা বেছে নেওয়ার সময় আসে, তখন মোটা বেতনে কোনো করপোরেট প্রতিষ্ঠানে চাকরি খোঁজেননি। বরং বাবার মতো কৌতুককেই নিজের পরিচয় আর পেশা হিসেবে গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...