Trending Now

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ; নিহত ১৭৯

Date:

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন বাদে বিমানের ১৭৯ আরোহী নিহত হয়েছেন। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। এরপরই সেটিতে ভয়াবহ আগুন ধরে যায়। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...