Trending Now

দক্ষিণ আফ্রিকায় খনি দুর্ঘটনায় ১১ জন নিহত

Date:

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকায় একটি প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জন। আজ মঙ্গলবার দুর্ঘটনা কবলিত ইম্পালা প্লাটিনাম খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই খনির ভেতর থেকে ৮৬ জন শ্রমিক একটি লিফটে করে উপরে উঠছিলেন। হঠাৎ করে লিফটে ক্রটি দেখা দেয়। এতে লিফটটি ছিড়ে হঠাৎ ২০০ মিটার নিচে পড়ে গেলে ১১ খনি শ্রমিক প্রাণ হারান।

ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র বলেছেন, লিফটি উপরের দিকে কিছুটা উঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয় ও ৭৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের বৃহত্তম প্লাটিনাম, সোনা ও অন্যান্য কাঁচামাল উৎপাদনকারী দেশ। এর আগে, গত বছর শুধুমাত্র খনি দুর্ঘটনাতেই দেশটিতে ৪৯ জন মারা গেছেন। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের গভীরতম খনি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...