Trending Now

তমা-মিষ্টির ৩০ কোটি টাকার মামলা মুহূর্তেই সমাধান করল শিল্পী সমিতি

Date:

বিনোদন ডেস্ক : সিনেমার কাজের পাশাপাশি দন্ত চিকিৎসক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি তার কিছু মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মন্তব্যের জেরে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টিকে আইনি নোটিশ দিয়েছিলেন নায়িকা তমা মির্জা। এরপর তমা মির্জাকে ২০ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠান মিষ্টি জান্নাত। এ নিয়ে যখন উত্তাল নেট দুনিয়া, তখন বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।

সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মিটমাট করা হয়। মিশা সওদাগর বলেন, যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি। দুজনে ভুল বুঝতে পেরেছেন। শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়ের অবসান হয়েছে।

এ সময় সমিতির সহসভাপতি ডি এ তায়েব বলেন, তমা-মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। এই বিষয়ে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।

তমা মির্জা বলেন, দিনশেষে আমরা শিল্পী। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে।

মিষ্টি জান্নাত বলেন, বাবা-মায়ের মতো অভিভাবক শিল্পী সমিতি। সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। মূলত ইউটিউবারদের কারণে এই ভুল বোঝাবুঝি। আশা করব, ভবিষ্যতে ইউটিউবাররা আর উদ্ভট ক্যাপশন দেবেন না। অনুরোধ রইল। অভিভাবকদের কথামতো পুরো বিষয়ের দ্বন্দ্বের শেষ হয়েছে। ভবিষ্যতে এমন কিছু হবে না, যাতে শিল্পীরা ছোট হয়। সমিতিকে ধন্যবাদ, এত সুন্দর সমাধানের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...