Trending Now

ঢাবির হলে তালা দিতে গিয়ে মারধরের শিকার দুই ছাত্রদল নেতা

Date:

বিশেষ প্রতিবেদন : বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল ও আশপাশের এলাকায় পোস্টার ও তালা দিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের ২ নেতা। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। মারধরের শিকার ছাত্রদল নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশু এবং ঢাবির আন্তর্জাতিক সম্পাদক ও অমর একুশে হলের সিনিয়র সহ-সভাপতি জসিম খান।

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন, নাশকতা করতে এসে তারা (ছাত্রদল) মারধরের শিকার হয়েছেন। তারা শাহবাগ এলাকায় ককটেল রাখার স্বীকারোক্তি দিয়েছেন। তাই নিরাপত্তার স্বার্থে তাদের গণধোলাই দেওয়া হয়েছে। নেত্রী বলেছেন, যে আগুন নিয়ে আসবে তার হাত ভেঙে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকবে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ নেতারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে ছাত্রদল যেন ক্যাম্পাসে কোনো কার্যক্রম করতে না পারে সেজন্য ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার রাতে তারা ক্যাম্পাস পাহারা দেওয়ার সময় ছাত্রদলের দুই নেতা কার্জন হলে তালা দিতে এসে ধরা পড়েন। পরে তাদের মোবাইল ফোন চেক করা হয় এবং মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মারধরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জানতে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদকে ফোন করা হলে তিনি উত্তর দেননি।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, ছাত্রদলের দুই নেতাকে থানায় আটক রাখা হয়েছে।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ ও মুজিব হলের (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) যুগ্ম সাধারণ সম্পাদক আকাশকে চিনতে পেরেছি, বাকিদেরও চিহ্নিত করা হবে। আমাদের দুই নেতাকর্মীকে মারধর করে রক্তাক্ত করার জবাব দিতে হবে ছাত্রলীগকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...